অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক


চলতি বছরের জন্য এইচ-২বি অস্থায়ী কর্মীভিসা প্রায় ৬৫ হাজার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং শ্রম বিভাগ যৌথভাবে এটি ঘোষণা করে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেয়া হবে এসব ভিসা।
অভ্যন্তরীণ বিভিন্ন খাতে ব্যাপক কর্মী-সংকট দেখা দেয়ায় ৬৪,৭১৬টি অতিরিক্ত ভিসা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
ভবন ও স্থাপনা নির্মাণ, হোটেল-পর্যটন, নগরের সৌন্দর্যবর্ধন, সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে শ্রমঘাটতি পূরণের জন্য প্রতি বছর ৬৬ হাজার অস্থায়ী এইচ-২বি ভিসা ইস্যু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার।
এবার তার সঙ্গে যোগ হলো অতিরিক্ত আরও ৬৫ হাজার ভিসা। অর্থাৎ চলতি ২০২৬ সালে বিগত বছর গুলোর তুলনায় প্রায় দ্বিগুণ হলো এই সংখ্যা।
মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করার প্রধান কারণ যুক্তরাষ্ট্রে চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযান।
২০২৫ জানুয়ারি ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে পদক্ষেপ নেন। তিনি এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও তাদের দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। ফলে দেশটির শ্রমভিত্তিক খাতগুলোতে কর্মী সংকট বিগত বছরগুলোর তুলনায় তীব্র নিয়েছে।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
এই সংকট কাটাতেই ভিসার সংখ্যা দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমিকের অভাবে যেসব প্রতিষ্ঠান গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য এই অতিরিক্ত ভিসা উন্মুক্ত করা হবে।

















